নিজস্ব প্রতিবেদক::বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও ইউনিয়নের বুড়িরপোল বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের সাথে মতবিনিময় করেন।এ সময় তার সঙ্গে ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক তালুকদার, জামায়াতের বরিশাল জেলা ইউনিট সদস্য মোঃ জামাল উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ কুদ্দুস, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন আমীর কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্রশিবিরের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মেহেদী হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেন্দিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ আহমেদ ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।