1. admin@jagratakhobor.com : admin-ferdous :
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন বাউফলের লামিয়া ; সুস্থ আছে সবাই - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৩১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন বাউফলের লামিয়া ; সুস্থ আছে সবাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়েছেন

গোলাম কিবরিয়া,বাউফল প্রতিনিধি ::পটুয়াখালীর বাউফল উপজেলায় একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে নবজাতকদের জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে সন্তান রয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই হাসপাতালে ব্যাপক ভিড় জমেছে নবজাতকদের একনজর দেখতে। লামিয়া আক্তারের জন্মস্থান বাউফলের চাদকাঠী হলেও তার শ্বশুর বাড়ি উপজেলার কালিশুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিংহেরাকাঠি । লামিয়ার স্বামীর নাম মোঃ সোহেল ‌। তিনি বাহেরচর বাজারের একজন মুদি দোকান ব্যবসায়ী ।
লামিয়া আক্তারের স্বামী মোঃ সোহেলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, “বর্তমানে আমার সন্তানরা সুস্থ আছে। চিকিৎসকের পরামর্শে সন্তানদের বরিশাল শেরে বাংলা মেডিকেলে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমার স্ত্রীকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। স্ত্রী এবং সন্তানরা সুস্থ থাকলে আগামী দুই একদিনের মধ্যে আমি বাড়ি ফিরব”। স্থানীয়রা একে ‘অলৌকিক’ ঘটনা বলে অভিহিত করেছেন। । চিকিৎসক ও স্থানীয়দের মতে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও সঠিক পর্যবেক্ষণের কারণেই এমন জটিল প্রসব স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com