1. admin@jagratakhobor.com : admin-ferdous :
এনসিপির নেতাদের নিয়ে বক্তব্য প্রত্যাহারে ফজলুর রহমানকে আলটিমেটাম - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:০৯|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

এনসিপির নেতাদের নিয়ে বক্তব্য প্রত্যাহারে ফজলুর রহমানকে আলটিমেটাম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়েছেন

জাগ্রত নিউজ::জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা।এমনকি বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের ‘আওয়ামী ন্যারেটিভ’ মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এমন আশঙ্কা ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আন্দোলনের এক বছরের মাথায় বিপ্লবীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দাবি, কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে বিপ্লবীদের দমানো যাবে না।সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স এবং যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় আরও উপস্থিত ছিলেন- ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, দেলোয়ার নেওয়াজ ভূঁইয়া, নুহা, রওজা, মাইশা এবং ওয়ারিয়রস অব জুলাই মুখপাত্রের মানস সরকার উৎস।সংবাদ সম্মেলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গত রোববার একটি অনুষ্ঠানে ফজলুর রহমান নাহিদ ইসলামসহ এনসিপির অন্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করেছেন।বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেন, ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা; তাই তার প্রতি সম্মান জানিয়ে আমরা তাকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি বক্তব্য প্রত্যাহারের জন্য। যদি ফজলুর রহমান তার বক্তব্য প্রত্যাহার না করে নেন, তাহলে তাকে কিশোরগঞ্জের ছাত্র-জনতা অবাঞ্ছিত ঘোষণা করবে এবং কঠোর আন্দোলন শুরু হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com