1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পিআইও বিজন কৃষ্ণ গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পিআইও বিজন কৃষ্ণ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিনিধি:: কোটি কোটি টাকা জালিয়াতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে বরিশালের এয়ারপোর্ট থানায় একটি, ঝালকাঠিতে তিনটি এবং বরগুনার বামনা থানায় সাতটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।ওসি আরও বলেন, মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।জানা গেছে, সম্প্রতি বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে চেক জালিয়াতি এবং সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগের পর গত দুই সপ্তাহ ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এর ছয় দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com