1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কলাপাড়ায় কিস্তি পরিশোধ করতে না পারায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করলেন এনজিওকর্মী! - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:০৭|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

কলাপাড়ায় কিস্তি পরিশোধ করতে না পারায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করলেন এনজিওকর্মী!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় খাইরুন বেগম (৩৫) নামের চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে ওই গৃহবধু শরীরের যন্ত্রনা নিয়ে কলাপাড়া হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামের ওই গৃহবধুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।গৃহবধূ জানায়, গত বছরের ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে কুয়েতে পারি জমান তার স্বামী নজির মোল্লা। বিদেশে গিয়ে যুদ্ধ পরিস্থিতিসহ নানা সংকটে তার স্বামী টাকা পাঠাতে না পারায় সে কিস্তি পরিশোধ করতে পারেনি। শনিবার দুপুরে কিস্তির টাকা আদায়ের জন্য ওই গৃহবধূর বাড়িতে যান ধানখালী কোডেক শাখার ম্যানেজার মনিরসহ আরো দুই নারী কর্মী। ঘরে অর্থ না থাকায় খাইরুন টাকা প্রদান করতে ব্যর্থ হলে তারা তাকে চুল ধরে কিল ঘুষি এবং তলপেটে লাথি মারেন। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।তবে মারধরের পুরো বিষয়টি অস্বীকার করেছে কোডেকের ধানখালী শাখার ম্যানেজার মনির।কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com