1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কলাপাড়ায় গভীর রাতে ডাকাতি, ২৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট, আটক- ১ - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:৩১|

কলাপাড়ায় গভীর রাতে ডাকাতি, ২৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট, আটক- ১

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়েছেন
কলাপাড়া প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে নিখিল কর্মকার (৫০) নামের স্বর্ন ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ৭ থেকে ৮ জনের ডাকাতদল ওই ঘরের সব সদস্যকে মারধর করে ২৫ ভরি স্বর্ন ও ৫০ হাজার টাকা নিয়ে যায়।ডাকাত দলের এক সদস্যকে আটক করেন কলাপাড়া থানা পুলিশ।আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। এদিকে উপজেলায় বার বার ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।নিখিল কর্মকার বলেন, ডাকাতদল জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর শুরু করে। পরে তিনি অজ্ঞান হয়ে পরলে তার হাত ও পা মশারি দিয়ে বেঁধে সবকিছু ছিনিয়ে নেয় এবং তার স্ত্রী ও দুই সন্তানকেও মারধর করে।কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com