1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কলাপাড়ায় নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ, আহত ৩ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:৪০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

কলাপাড়ায় নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ, আহত ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ধুলাস্বর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ দলীয় ঐক্যজোটের তিন কর্মী আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ধুলাস্বর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মাঝিবাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ধুলাস্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম কুতুব (৪৮) ও ৭ নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদক জামাল হোসেন (৩০) গুরুতর জখম হন। তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইলিয়াস (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আহতরা জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিনের পক্ষে নতুনপাড়া এলাকায় লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছিলেন তারা। এ সময় ‘ধানের শীষের’ সমর্থক হিসেবে পরিচিত জাফর মল্লিক, দেলোয়ার মল্লিক, আনোয়ার ও আবদুল মালেক তাদের প্রচারণায় বাধা দেন এবং অতর্কিত হামলা চালান। হামলার সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এতে তাদের তিন কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ধানের শীষের সমর্থকরা।এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, ঘটনায় আহতরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com