1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শক গোলাম কবিরের দণ্ড বহাল - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৯|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শক গোলাম কবিরের দণ্ড বহাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম কবিরের বিরুদ্ধে আরোপ হওয়া ‘স্থায়ীভাবে বেতন বৃদ্ধি স্থগিত’ শাস্তি বহাল রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, যেহেতু, বিএমপি, বরিশালের কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম কবির, (বর্তমানে সিআইডি, ঝালকাঠি জেলা) এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে একই বিধিমালার ৪(২) (খ) বিধি অনুযায়ী ‘১ (এক) বৎসরের জন্য স্থায়ীভাবে বেতন বৃদ্ধি স্থগিত’ সূচক লঘুদণ্ড দেওয়া হয়।অভিযুক্ত কর্মকর্তা আরোপিত দণ্ডাদেশ মওকুফের জন্য সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আপিল দায়ের করেন।এতে আরও বলা হয়, আপিলকারীর আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের দফাওয়ারী জবাব এবং প্রাসঙ্গিক তথ্যাদি পর্যালোচনায় তার ওপর আরোপিত দণ্ড নির্ধারিত পদ্ধতি অনুসারে হয়েছে, অভিযোগের উপর প্রাপ্ত তথ্যাদি পর্যাপ্ত এবং আরোপিত দণ্ড যথার্থ ও ন্যায়ানুগ হয়েছে মর্মে প্রতীয়মান হয়। এবং অভিযুক্ত কর্মকর্তা বিএমপি, বরিশালের কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ গোলাম কবির (বর্তমানে সিআইডি, ঝালকাঠি জেলা) এর আপিল আবেদন না-মঞ্জুরপূর্বক পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ কর্তৃক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(২১)(খ) বিধি মোতাবেক প্রদত্ত ‘১ (এক) বৎসরের জন্য স্থায়ীভাবে বেতন বৃদ্ধি স্থগিত’ সূচক দণ্ডাদেশ বহাল রাখা হলো। ভবিষ্যতে উক্ত স্থগিত হওয়া বেতন-বৃদ্ধি সমন্বয়ের কোনো সুযোগ থাকবে না।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com