1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কাজিরহাটে অটো গাড়ি মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

কাজিরহাটে অটো গাড়ি মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়েছেন

রাসেল কবির::বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়নের সোনাপুর গ্রামে ১৯ শে নভেম্বর রোজ বুধবার দুপুরে আনুমানিক ২ ঘটিকায় বিদ্যুৎ পৃষ্ঠে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে সোনাপুর গ্রামের হেলাল সরদারের ছেলে আরিফ সরদার (৩৬)
তিনি কাজিরহাট এলাকায় ব্যাটারি চালিত অটো গাড়ি চালিয়ে জীবিকা আহরণ করে। নিহতের পরিবার সূত্রে জানায়, নিজের অটো সমস্যা দেখা দিলে দুপুরে নিজ বাড়িতে অটো গাড়ি কারেন্টের সাথে ব্যাটারি সংযুক্ত করে চার্জে বসিয়ে।অটো গাড়ির যান্ত্রিক ত্রুটি দূর করার জন্য নিজেই মেরামত চেষ্টা করে। অসতর্কতার ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকে। বাড়ির লোকজন দেখতে পেয়ে কাজিরহাট বাজারে কর্তব্যরত চিকিৎসকের নিকট নিয়ে আসলে। দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিলে সাথে সাথে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মৃত ঘোষণা করেন। অবশেষে নিয়তের লাশ নিজ বাড়িতে নিয়ে আসে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অটো চালকদের মাঝে শোকের মাতাম বইছে। নিহত আরিফ সরদার মৃত্যুকালে স্ত্রী সহ ২ মেয়ে ১ ছেলে ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। এ সংবাদ পেয়ে কাজিরহাট থানা পুলিশ ঘটনা স্থলে গিয়েছে  বলে জানা গেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com