1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কাজিরহাটে ইয়াবা ও গাজা সম্রাট রোমানের বিরুদ্ধে এলাকাবাসীর তিন দিনের আল্টিমেটাম - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:১৩|

কাজিরহাটে ইয়াবা ও গাজা সম্রাট রোমানের বিরুদ্ধে এলাকাবাসীর তিন দিনের আল্টিমেটাম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৭৫ বার পড়েছেন

রাসেল কবির::বরিশাল জেলা কাজিরহাট থানা মাদক ব্যবসায়ী লতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর সোনাপুর গ্রামের গ্রামের রতন খান ওরফে মালামাল খান এর ছেলে রোমান খান মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি সহ ধর্ষন মামলার আসামি হয়ে।প্রকাশ্য দিবালোকে ইয়াবা গাজা বিক্রি করে আসছে দীর্ঘ বছর যাবত। এলাকাবাসী একাধিকবার নিষেধ করার পরেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি এলাকাবাসীর নজরে পড়ে। যুব সমাজ থেকে শুরু করেন স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া সহ মাদক সেবনে জড়িয়ে পড়ে এরই ধারাবাহিকতায় চর সোনাপুর গ্রামবাসী মাদক বিক্রি নির্মূল করার প্রসঙ্গে গত শুক্রবার রাত ৮ ঘটিকায় মাদক ব্যবসায়ী রোমানের বিরুদ্ধে বালুর মাঠে একত্রিত হয় ৩ দিনের আল্টিমেটাম দেয়। মাদক ব্যবসায়ী রোমানকে এলাকা ছাড়ার নির্দেশ করে। ৩ দিন পর এলাকাবাস যদি জানতে পায় পুনরায় মাদক ব্যবসা ও সম্পৃক্ত আছে তাহলে তার দুটো চোখ উপরে উপরে ফেলা সহ হাত-পা ভেঙ্গে দেবে এলাকাবাসী। মাদক বিরোধী সভায় উপস্থিত ছিলেন প্রায় ৫ শতাধিক লোকজন। মাদক বিরোধী সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সৈনিক শাহ আলম হাওলাদার, লতা ইউনিয়ন বিএনপি সভাপতি মো: শাহিন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম শরীফ, সাংগঠনিক বজলুর রহমান হাওলাদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাকির হোসেন জমাদার, বাহাউদ্দিন হাওলাদার, মোহাম্মদ জিয়াবুল সহ অনেকে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে মাদক ব্যবসা করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেলও এলাকার যুবসমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন মাদক সেবীতে জড়িয়ে পড়ে। মাদক ব্যবসায়ী রোমান খান ইয়াবা সহ ডিবি পুলিশের হাতে আটক হযে কারা ভোগ করার পরেও জামিন লাভ করে এলাকায় এসে পুনরায় শুরু করে দেয়। কিছুদিন পর আবারো ডিবি পুলিশের হাতে বিপুল পরিমাণ গাজা সহ আটক হয়। কারা ভোগ করার পরেও এবার নারী কেলেঙ্কিতে জড়িয়ে পড়ে উদয়পুর এম এ হাই স্কুল পড়ুয়া শিক্ষার্থী কে প্রকাশ দিনে টানা হেচড়া করে নিয়ে যায় ধর্ষন করার উদ্দেশ্যে। ওই ঘটনায় ভিকটিম পক্ষ থেকে ধর্ষন মামলা করে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী বিদ্যালয়ের মাঠ সহ কাজিরহাট বাজারে লম্পট ও মাদক ব্যবসায়ী রোমান খানের বিরুদ্ধে মানববন্ধন করে। এলাকাবাসী আরো জানিয়েছে বহুবার মৌখিক সতর্ক করে দেওয়ার পরেও তার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা গ্রামবাসী একত্রিত হয় এই সিদ্ধান্ত নিয়েছি যে যেকোনো কঠিন পদক্ষেপ ও হুশিয়ার মাধ্যমে মাধ্যমে মাদক ব্যবসা নির্মূল করতে চাই। তাহলে আমাদের সন্তান মাদক সেবন থেকে বিরত থাকবে বলেন মাদক ব্যবসায়ী কে মাদক বিক্রি করতে দেওয়া হবে না।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com