1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কাশিপুরের ব্যবসায়ী নাসিরের লাশ টরকী থেকে উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:৪০|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

কাশিপুরের ব্যবসায়ী নাসিরের লাশ টরকী থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ:: ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের সামনে থেকে রহস্যজনকভাবে মৃতবরন করা নাসির উদ্দিন হাওলাদার (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে ।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত নয়টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পরলে বিষয়টি নজরে আসে মৃত নাসির উদ্দিনের স্বজনদের। তাৎক্ষনিক তারা গৌরনদী উপজেলা হাসপাতালে আসেন।মৃত নাসির উদ্দিন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ কাশিপুরের শাহপরান সড়কের বশির উদ্দিন হাওলাদারের ছেলে। সে ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।মৃত নাসির উদ্দিনের স্বজনরা জানিয়েছেন-বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সে (নাসির) বাসা থেকে বের হয়। তবে কি কারনে নাসির উদ্দিন গৌরনদীতে এসেছিলো তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা।গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মুনীম জানিয়েছেন-হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মারা গেছেন। পরবর্তীতে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-মৃতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com