1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কীর্তনখোলা নদীতেপারাবাত-১৮ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, আহত-২ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:২৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

কীর্তনখোলা নদীতেপারাবাত-১৮ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, আহত-২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের কীর্তনখোলা নদীতে ‘পারাবাত-১৮ লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে রিংকন (২৭) ও হোসেন (৩৮) নামে দুই কৃষক আহত হয়েছেন।জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে চরবাড়িয়া এলাকা থেকে কৃষি উৎপাদনের উপকরণ- সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নৌকাযোগে নদী পার হচ্ছিলেন তারা। এ সময় ‘পারাবাত-১৮’ লঞ্চটি নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।গুরুতর আহত রিংকনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, তার বুকে গুরুতর আঘাত লেগেছে। অপর আহত হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।নৌকায় থাকা সার, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নদীতে ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।স্থানীয়রা অভিযোগ করেছেন, লঞ্চটি নৌকাটিকে দেখতে পেলেও ধাক্কা দেয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com