1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না: মির্জা আব্বাস - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:০৮|
শিরোনামঃ

কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না: মির্জা আব্বাস

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটা চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়া হবে না। যেখানেই ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করা হবে। দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দেওয়ার পরামর্শ রইল।শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। পৃথিবীর ইতিহাসে বিরল ও সবচেয়ে বড় জানাজা হয়েছে। অথচ তিনি জেলের ভেতরেও অত্যাচারিত হয়েছেন। শেখ হাসিনা যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছেন, তার কিছুই নিতে পারেননি। উনার জানাজায় লাখো মানুষের সমাগমই তা প্রমাণ করেছে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষ এ মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দলকে গ্রহণ করছে না। যে জোয়ার আছে তাতে বিএনপিই জয়লাভ করবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com