1. admin@jagratakhobor.com : admin-ferdous :
খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি : রাজাপুরে মাদরাসা অধ্যক্ষের কক্ষে তালা, মানববন্ধন - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:১৩|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি : রাজাপুরে মাদরাসা অধ্যক্ষের কক্ষে তালা, মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগে ঝালকাঠির রাজাপুর কামিল মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে বিক্ষুব্ধরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা পনির মৃধা, মাসুম, রবিউল ও সায়েম আকন।বক্তারা অভিযোগ করেন, মাদরাসা অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন, যা সামাজিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত আপত্তিকর। একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে এমন আচরণ অনভিপ্রেত উল্লেখ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন বলেন, সম্প্রতি মাদরাসায় একটি নিয়োগকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত তাকে হয়রানি করছে। অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।এ বিষয়ে রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মানববন্ধন ও কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com