1. admin@jagratakhobor.com : admin-ferdous :
খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে নারী সমাজ ধানের শীষে ভোট দেবে : রহমাতুল্লাহ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:৫৭|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে নারী সমাজ ধানের শীষে ভোট দেবে : রহমাতুল্লাহ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: নারী সমাজ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।শুক্রবার (৩০ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথী হিসেবে এসব কথা বলেন তিনি। একইসাথে তিনি ইনিয়নের ভেদুরিয়া, টুংচর বাজারে গণসংযোগ করেন রহমাতুল্লাহ।এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও নারীর অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের নারীসমাজ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে।তিনি আরও বলেন, কিছু কিছু দল ভোট আদায়ের জন্য নারীদের নানা ধরনের প্রলোভন দেখাচ্ছে এবং ধর্মীয় বিষয়কে ইস্যু করে ভোট চাইছে। এটি সম্পূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। জনগণ এসব কৌশল সম্পর্কে সচেতন এবং সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত।গণসংযোগকালে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থনের কথা তুলে ধরেন এবং ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।চন্দ্রমোহন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইউসুফ হোসেন রাঢ়ীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদারসহ ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com