1. admin@jagratakhobor.com : admin-ferdous :
খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:২৭|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়েছেন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার পৌরসভার অন্তর্গত গলাচিপা খালে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (বাপাউবো অংশ)’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮১২ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে ৫টি খাল ও তৎসংলগ্ন ৬টি শাখা খালসহ মোট ৩৪.২০০ কিলোমিটার এবং পৌরসভা সংলগ্ন ২৮৫ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার গলাচিপা খালের পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করা হয়।  প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে নুরুল হক নুর বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাতের কালি শুকিয়ে যাওয়ার আগেই দেশে এখন উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন কৃষিকে অর্থ নির্ভর, আরো গতিশীল করতে আজ সারা বাংলাদেশে একযোগে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন,  ‘পর্যায়ক্রমে এ কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে।’ পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রকিব, উপজেলা বিএনপির আহবায়ক হাজী গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক মো. সোহরাব হোসেন, সদস্য সচিব আলতাফ হোসেন খান, গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন, জেলা যুবদলের অন্যতম নেতা মো. শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম খান উপজেলা বিএনপি নেতা চান মিয়া, গণঅধিকার পরিষদের গলাচিপা পৌরনেত্রী মাহমুদা বেগসহ বিএনপি ও  গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com