
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার ৩নং সায়েস্থাবাদ ইউনিয়নের খেয়া পারাপার হতে ভাড়া চাওয়ায় ইজারাদারকে মারপিট করেছে আওয়ামী লীগের লোকজন বলে অভিযোগ পাওয়া গিয়াছে । এঘটনায় বরিশাল কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে । জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৯.১০ মিঃ এ ঘটনা সংঘঠিত হয়েছে । ইজারাদার মনির হাওলাদার খেয়াঘাটের ট্রলার পারাপারের টাকা চাওয়ায় চুরামন গ্রামের বাসিন্দা জাব্বার সিকদারের পুত্র মঈন ও নাঈম তাদের সাঙ্গপাঙ্গ মিলে এ হামলা চালায় । অভিযোগের ভাষ্যমতে জানা গেছে, আওয়ামীগের সমর্থক হামলাকারীরা বিগত দিনে খেয়া পারাপারে কোনো ভাড়া দিতেন না । এখন ভাড়া চাইলে তারা এ হামলা চালায় । ইজারাদার মোঃ রিয়াজ মৃধা বলেন, আমরা বরিশাল উপজেলা পরিষদ থেকে ১ কোটি ১ লাখ টাকায় সায়েস্থাবাদ রামকাঠি আনন্দ বাজার খেয়া ঘাটটি ইজারা নেই । অভিযুক্তরা কখনও খেয়া পারাপার হয়ে ভাড়া দিতো না । রিয়াজ মৃধা বলেন, আমার পাটনার মোঃ মনির হাওলাদার খেয়া মঈন ট্রলার পার হলে তিনি ভাড়া চাইলে দলবল নিয়ে মনিরের উপর হামলা চালানো হয়েছে । এতে মনির গুরুতর আহত হয় । মনির জানায় তার পকেটে থাকা ৪৬ হাজার ৭০০ টাকা ছিনাইয়া নেয় । এ বিষয় সায়েস্থাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, এ ঘটনা আমি শুনেছি । কাউনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো ।