1. admin@jagratakhobor.com : admin-ferdous :
খোদাদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৩৪|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

খোদাদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন- সাম্প্রতিক সময়ে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। তার বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। খোদাদ্রোহী বক্তব্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোদাদ্রোহীর পক্ষ নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। দেশবাসী তার এই অবস্থান ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।শুক্রবার (৮ ডিসেম্বর) চরমোনাই মাহফিলে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ানের সঞ্চালনায় ও কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে চরমোনাই পীর আরও বলেন, প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা দেশের অর্থনীতির প্রাণশক্তি। দিনরাত কঠোর পরিশ্রম করে তারা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে জাতীয় অর্থনীতিকে সচল রাখছেন। কিন্তু দেশের এক শ্রেণির দুর্নীতিবাজ গোষ্ঠী সেই কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের সম্পদ বিদেশে নিয়ে যাচ্ছে দুর্নীতিবাজরা বেগমপাড়া গড়ে তুলছে। দেশের মানুষ দুর্নীতিবাজ, লুটেরা ও চাঁদাবাজদের আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না।ছাত্র গণজমায়াতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম. হাসিবুল ইসলাম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com