1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১০:১১|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ৫০ শতাংশ ভোটে দুই তৃত্বীয়াংশ আসন পেয়ে সংখ্যা গরিষ্ঠতার জেরে বর্তমান সরকার জুলাই সনদ ও গণভোটের রায়কে অস্বীকার করতে চায়। অথচ গণভোটে ‘হ্যা’ ভোট দিয়েছেন ৭০ শতাংশ ভোটার। তাই গণভোটের রায় কোন দয়া-দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ এপ্রিল শনিবার বিকেল ৫টায় নগরীর টাউনহল চত্তরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।অ্যাডভোকেট হেলাল আরো বলেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লবে এত মানুষ জীবন দেয়নি। দেশের একটি মৌলিক পরিবর্তনই ছিল মুখ্য। সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে জুলাই সনদ হয়েছিল এবং সে অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট হয়েছিল। জাতীয় নির্বাচনের ফলটা পক্ষে গেছে তাই মানবেন, আর গণভোটের রায় মানবেননা তা হবেনা। আর কোন অভ্যুত্থান কিংবা রক্ত ক্ষয় নয়, জুলাই সনদ বাস্তবায়ন করুন। তা নাহলে রাজপথে অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে দাবি আদায় কার হবে।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুল জব্বার, লেবারপার্টি মহানগর সভাপতি এসএম সোহেল মাহমুদ, এবি পার্টি মহানগর সমন্বয়ক জিএম রাব্বি, এনসিপি বরিশাল জেলা আহবায়ক আবু সাঈদ মুসা, এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম কনক সহ ১১দলীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর মজলিসে শুরার সদস্য আনোয়ার হোসাইন। সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল টাউনহল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com