1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গলাচিপায় মরা খাল খননের দাবিতে মানববন্ধন - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:২০|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

গলাচিপায় মরা খাল খননের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর গলাচিপার রতনদী তালতলীর কৃষিকাজে ব্যবহৃত সেচের পানির অভাবে করমজাতলীর মরা খাল খননের দাবিতে স্থানীয় কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১০ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রতনদী তালতলীর ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার হাওলা ও নিজহাওলা এই দুই গ্রামের মাঝখানে অবস্থিত করমজাতলীর মরা খালের মধ্যভাগে প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো. হাফিজুর রহমান, স্থানীয় বাসিন্দা ডা. মো. আমানুল্লাহ আমান, কৃষক মো. কিবরিয়া, মজিবর মাতুব্বর ও আব্দুল মন্নান প্রমুখ।মানবন্ধনে উপস্থিত কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে পলি জমে করমাজাতলীর এ খালটি ভরাট হয়ে যায়। যার কারণে খালের পাশে অবস্থিত প্রায় ২ শত হেক্টর কৃষি জমি আবাদের মাধ্যমে কৃষি উৎপাদনে ব্যবহৃত হওয়া এ খালটি ভরাট হয়ে যাওয়ায় দুই গ্রামের শত শত কৃষকরা, একদিকে রবি মৌসুমে সেচের পানির অভাবে তরমুজ, ডাল ও আলুসহ বিভিন্ন ফসলের আবাদ, অপরদিকে বর্ষা মৌসুমে অতিরিক্ত বর্ষার পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় আমন ফসল পচে নষ্ট হচ্ছে।এ খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কিছু প্রভাবশালী চক্র দখলে রেখে পুকুর, বাড়িঘর ও সমতল ভূমি আকারে আবাদ করছেন বলে তারা জানান।২০১৮ সাল থেকে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের আওতায় খালটি খননের উদ্যোগ নেয়া হয় বলে জানান। তারা আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে গত এক বছর আগে করমজাতলী খাল খননের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হলেও অদৃশ্য কারণে এখনো কাজ শুরু হয়নি। কৃষকদের অভিযোগ, প্রভাবশালীদের চাপে ও অসাধু উপায় অবলম্বনের মাধ্যমে খাল খনন বন্ধ রাখা হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তাই অতি দ্রুত খালটি খননের মাধ্যমে কৃষকরা যাতে কৃষি উৎপাদন করতে পারে তার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com