1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গুলশানে খুন বরিশাল বাউফলের ছাত্রদল নেতা সৌরভ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

গুলশানে খুন বরিশাল বাউফলের ছাত্রদল নেতা সৌরভ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়েছেন

বরিশাল ব্যুরো::ঢাকার গুলশানে পরিকল্পিতভাবে খুন হয়েছে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ছাত্রদল নেতা সৌরভ। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।জানা যায়, সৌরভ গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশান লেকের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একাধিক ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হত্যা বলে দাবি করেছেন, বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা হুমায়ুন কবির।

তিনি বলেন, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী— দুঃসময়ের একজন সাহসী সৈনিক।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ সৌরভের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিহত সৌরভ ছিলেন বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সাহসিকতার সঙ্গে যুক্ত ছিলেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com