1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গৌরনদীতে প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর বিষপান - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

গৌরনদীতে প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর বিষপান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদীতে প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় প্রবাসী স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৫)।সোমবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভীমেরপাড় গ্রামের এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে গৌরনদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালীর গলাচিপায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরের প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় সাত মাস আগে তিনি গারমেন্টস কর্মী রুনাকে ঢাকায় বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ি উজিরপুরে এবং দ্বিতীয় স্ত্রীকে ভীমেরপাড় গ্রামের নিজ বাড়িতে রেখে মনির দুবাই চলে যান।গত কয়েক দিন ধরে রুনা মনিরকে তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মনিরের সঙ্গে মোবাইল ফোনে এবং শাশুড়ির সঙ্গে তীব্র ঝগড়া হয় রুনার। ওই দিন দুপুরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে রুনা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে রুনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com