1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:২৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে।নিহত ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে-ভ্যান চালক মঞ্জু বেপারী যাত্রী নামিয়ে রাতে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।পথিমধ্যে বাড়ির সন্নিকটে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার পথরোধ করে।একপর্যায়ে তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।এসময় গুরুত্বর আহত মঞ্জু বেপারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুর্মুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানিয়েছেন-হাসপাতালে আনার আগেই মঞ্জু সরদারের মৃত্যু হয়েছে।গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com