নিজস্ব প্রতিবেদক::বরিশালের গৌরনদীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় একই পরিবারের ৫ সদস্যকে মারধর করেছে মাদক কারবারি ও সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই থানার ৬ নং ওয়ার্ড দক্ষিণ নাঠাই গ্রামের বাসিন্দা ইমন সরদার পিতা হালিম সরদার চাচি রাবেয়া বেগম ভাই ইয়ামিন ও রাসেল। আহত ইমন সরদার বর্তমানে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় একই পরিবারের ৫ সদস্যকে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা হালিম শিকদার এর পরিবার দীর্ঘদিন যাবত মাদক সেবন ও এলাকায় মাদক বিক্রি করে আসছে। এতে যুবসমাজ হুমকির মুখে ফলে এলাকার ভিতরে অসামাজিক কার্যকলাপ ও নানা ধরনের অপকর্ম সৃষ্টি হচ্ছে। চুরি ছিনতাই সহ নানা ধরনের অপকর্ম করে আসছে তারা। মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় ঘটনার দিন ইমন সরদার কে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হালিম শিকদার, আলি শিকদার, সানু বেগম, মানিক শিকদার ,কালাচান, লতিফ সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে পরিকল্পিত ভাবে হামলা করে। এ সময় তাকে বাঁচাতে পরিবারের অন্যান্য সদস্য ছুটে আসলে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।পরে স্থানীয়রা আহত ইমন সরদার কে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনীত হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়।মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে । ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে এবং সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি করছে।এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।