1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গৌরনদীতে মোটরসাইকেল চোরকে ধরে গণধোলাই দিল জনতা - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:২৩|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

গৌরনদীতে মোটরসাইকেল চোরকে ধরে গণধোলাই দিল জনতা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটরসাইকেলসহ চোরকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। খবরপেয়ে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া দশটার দিকে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে ওই চোরকে আটক করা হয়।স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাত পৌনে দশটার দিকে উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডের রাজিব ফার্মেসীর সামনে থেকে ফার্মেসী মালিকের মোটরসাইকেল চুরি করে নিয়ে গৌরনদীর দিকে আসছিলো এক যুবক। পরবর্তীতে তাকে ধাওয়া করে গৌরনদী বাসষ্ট্যান্ডে আটক করা হয়। এসময় উত্তেজিত জনতা মোটরসাইকেল চোর ওই যুবককে গণধোলাই দেয়।উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত স্যাকমো জাহিদুল ইসলাম জানিয়েছেন, গুরুত্বর অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুত্বর। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান- গুরুত্বর অবস্থায় জনতার হাত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম ও পরিচয়া পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com