1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:২৭|

চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পড়েছেন

কক্সবাজার প্রতিনিধি::কক্সবাজারের চকরিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে সুহায়েত (৪০) রামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।নিহত সুহায়েত বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালী বাজারে থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন সুহায়েত।  তিনি আজমনগর স্কুলের সামনে পৌঁছালে পেছনের দিক থেকে চার থেকে পাঁচজন মুখোশধারী লোক ব্যাটারিচালিত অটোরিকশায় করে এসে সুহায়েতকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।  এ সময় সুহায়েতের মাথায় গুলি লাগে ও তিনি রাস্তায় লুটিয়ে পড়ে।স্থানীয়রা গুলির শব্দ ও সুহায়েতকে পড়ে থাকতে দেখে দুর্বৃত্তদের ধাওয়া দেয়।  এ সময় দুর্বৃত্তরা স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ‎পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে তারা।চকরিয়া থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ‘মধ্যরাতে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা সুহায়েতকে গুলি করে হত্যা করে। পুলিশ টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।  লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com