1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল সংকটেও বন্ধ ৩৭ বিদ্যুৎকেন্দ্র সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২ ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ জ্বালানি সংকট ও শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল: ইসলামী আন্দোলন

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন
চট্রগ্রাম প্রতিনিধি::চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তানজিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছেন তার স্বামী মো. আকাশ (২৬)। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।নিহত তানজিনা নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকার বাসিন্দা শাহ আলমের মেয়ে। তার স্বামী আকাশ গাইবান্ধা জেলার বাসিন্দা। চার মাস আগে তাদের দুজনের বিয়ে হয়েছিল।নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে ব্যবসা করার কথা বলে তানজিনাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দিচ্ছিল আকাশ। টাকা এনে না দেওয়ায় তানজিনাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত তার স্বামী। ঘটনার দিন সকালে ঝাউতলা এলাকার মসজিদের পাশে তাদের বাসা থেকে তানজিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করার কথা জানায় আকাশ। পরে তিনি নিজেই চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে মরদেহটি রেখে পালিয়ে যান। তানজিনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, নিহতের স্বামী মরদেহটি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এটার প্রমাণ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com