1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নাজিরপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ফ্রিজের তারে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২ ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ জ্বালানি সংকট ও শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল: ইসলামী আন্দোলন বরিশালে আবারও ভ্রূণ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক মাস আগে ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍পুলিশ হেফাজতে ৬৩ বিদেশি

নাজিরপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ফ্রিজের তারে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

শফিক টুটুল, পিরোজপুর প্রতিনিধি ::পিরোজপুরের নাজিরপুরে ফ্রিজের নিচে জমে থাকা মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক বিএসসি নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত নরোত্তম মৃধা ওই গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বরিশামে বিএসসি নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন।নিহতের চাচাতো ভাই পার্থ মৃধা জানান, সকালে নরোত্তম ঘরের ফ্রিজের নিচে ইঁদুরের তৈরি মাটি সরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ফ্রিজের বৈদ্যুতিক সংযোগের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন।তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
‎নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com