1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী ঝালকাঠিতে কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড নববধূকে ধর্ষণের সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি চৌমুহনী খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকারিচাল আত্মসাতের অভিযোগ ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার

ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একের পর এক তেল ট্যাংকারে হামলা ও ইরানে পুনরায় সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বেড়েই চলছে। বর্তমানে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২.৫ শতাংশ বেড়ে ১১৮ ডলারে পৌঁছেছে।একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান অপরিশোধিত তেলের বাজার ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এর দামও প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ ডলারে বেচাকেনা হচ্ছে।এর ফলে টানা চতুর্থ মাসের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ধারা বজায় রইল। কেবল চলতি মাসেই ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ।
সম্প্রতি বিশ্বব্যাংক এক সতর্কবার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অব্যাহত যুদ্ধ ও সংঘাতের কারণে এ বছর বিশ্ববাজারে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, সার্বিক পরিস্থিতি বিচারে চলতি বছরেই মোট জ্বালানি খরচ গড়ে প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেতে পারে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com