1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পরকীয়া সন্দেহে বাকেরগঞ্জের সুমিকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল সংকটেও বন্ধ ৩৭ বিদ্যুৎকেন্দ্র সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২ ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ জ্বালানি সংকট ও শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল: ইসলামী আন্দোলন

পরকীয়া সন্দেহে বাকেরগঞ্জের সুমিকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত স্বামী রাসেল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ঢাকার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি রাসেল হাওলাদারের স্ত্রী।নিহতের ভাই মেহেদী জানান, চাকরির সুবাদে সুমি ও তার স্বামী রাসেল ঢাকায় বসবাস করতেন। পরকীয়ার সন্দেহে শুক্রবার দিনভর সুমিকে নির্যাতন করেন রাসেল। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সুমির মৃত্যু হয়।তিনি আরও জানান, ঘটনার পর ওই বাসার লোকজন খিলগাঁও থানায় সুমি আত্মহত্যা করেছেন বলে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় পালিয়ে যান রাসেল হাওলাদার।পরে সুমিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।এ ঘটনায় নিহতের ভাই মেহেদী খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে সুমি আক্তারের মরদেহ গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামে নেওয়া হয়। শনিবার সকালে সেখানে তার দাফন হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com