1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল সংকটেও বন্ধ ৩৭ বিদ্যুৎকেন্দ্র সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২ ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ জ্বালানি সংকট ও শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল: ইসলামী আন্দোলন

মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়েছেন

বরিশাল প্রতিনিধি::বরিশাল সদর উপজেলার মৌলভীরহাট জৌনপুরী হাফিজী ও নূরানী মডেল মাদ্রাসার উদ্যোগে আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মৌলভীরহাট জৌনপুরী হাফিজী ও নূরানী মডেল মাদ্রাসার মিলনায়তনে এ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল খালেক ফকির। অনুষ্ঠান উপস্থাপনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মাহদী হাসান তুহিন, মো. হাফেজ আরিফুর রহমান ও মো. ইমন হাওলাদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মো. শহীদুল ইসলাম নাঈম, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুফতি মানসুর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক হাওলাদার, এবিএম সোহেল, মো. কামরুল ইসলাম খান, মো. মনির হোসেন, মো. সরোয়ার মোল্লা, মো. আব্দুর রাজ্জাক নবাব, মো. খোকন নবাব, মো. ফারুক হাওলাদার ও মো. বাবু গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে  দারুল হিকমা ক্বওমী মাদ্রাসা,  দক্ষিন কুন্দিয়াল পাড়া আন নূর হাফিজী মাদ্রাসা,  দারুল উলুম ক্বওমি মাদ্রাসা, মৌলভীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়,  চরামদ্দী মুগা খান নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com