1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চরফ্যাশনে জমি বিরোধদের জেড়ে  দখল, হামলা ও লুটপাটের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:১৯|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

চরফ্যাশনে জমি বিরোধদের জেড়ে  দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::চরফ্যাশনে জমি বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট এবং জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকেচরফ্যাশন উপজেলার চর-কলমি ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী নুরুল ইসলাম কালু জানান, তিনি দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে নিজ ক্রয়কৃত ফসলি জমিতে চাষাবাদের পাশাপাশি বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।  জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মৃত ইউনুসের ছেলে হেলালের নেতৃত্বে মামুন, সোহাগ, সবুজ ও হাসানসহ প্রায় ৪০ জন বহিরাগত ভাড়াটে লাঠিয়াল নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে  তার বসতবাড়িতে হামলা চালায়।
নুরুল ইসলাম কালুর অভিযোগ, হামলাকারীরা রাতের আঁধারে তার বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক দখল নেয় এবং টিনশেড ঘর নির্মাণ করে। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্য হযরত আলী, রিজিয়া বেগম, রুমা ও শামসুন্নাহারকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। এসময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার এবং জমির দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা।এব্যাপারে অভিযুক্ত হেলাল, মামুন, সবুজ ও হাসান হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, নুরুল ইসলাম কালু গংয়ের সঙ্গে প্রায় এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলছে এবং আদালতের রায় তাদের পক্ষেই রয়েছে। তাদের দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
।এ বিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ  ফকরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com