নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা করা হয়েছে।রোববার (৫ অক্টোবর) সভায় চরমোনাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ কে এম আব্দুস সালাম রাড়ীর সভাপতিত্বে সঞ্চালনা করেন চরমোনাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল-আমিন হোসেন।এ সময় সভায় উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আকন, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক মুজিবুর রহমান খান বাচ্চু, সাবেক যুগ্ন আহবায়ক মাহবুব হোসেন খান বকু মাস্টার, যুগ্ন আহবায়ক ইয়াসিন সিকদার চুন্নু, বরিশাল জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক রেজাউল রহমান চুন্নু, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আতিকুর রহমান পান্নু, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নেয়ামত উল্লাহ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রুবেল তালুকদার, চরমোনাই ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ তানভীর আহসান সোহেল হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি হালিম খান বাদল, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।