1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ছাত্র জমিয়ত বরিশাল বিভাগীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্পন্ন - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:৪৩|

ছাত্র জমিয়ত বরিশাল বিভাগীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্পন্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল বিভাগীয় জেলা দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও বরিশাল মহানগর সহ-সভাপতি সুলাইমান মাহমুদ এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বরিশাল মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ আঃ রহমান ছাব্বিত ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।এসময় বিভিন্ন জেলা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর।এতে আরো উপস্থিত ছিলেন: ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, মহানগর সাধারণ সম্পাদক আবির হাসান, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক জুবায়ের, পিরোজপুর জেলা সদস্য সচিব আহমাদ নজিরী, পটুয়াখালী জেলা সহ-সভাপতি তামিম, বরগুনা জেলা সানাউল্লাহ, আব্দুল আহাদ, হোসাইন প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com