1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতার মৃত্যু, অন্যজন আইসিইউতে - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:০২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতার মৃত্যু, অন্যজন আইসিইউতে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়েছেন
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি::চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ (২৫) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. তামিম নামে আরেক ছাত্রদল কর্মী আহত হয়েছেন।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরী হাটের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে।নিহত অপি দাশ উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি। তিনি জানান, ছুরিকাঘাতে অপির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এছাড়া ছাত্রদল কর্মী তামিম গুরুতর আহত হয়েছেন। তামিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।অপি দাশ চিকনদণ্ডী ইউনিয়নের বনিক পাড়া এলাকার মিন্টু দাশের ছেলে। অপি দাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের অনুসারী বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনাস্থল থেকে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com