1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জনগনের অধিকার রক্ষায় জামায়াতের বিকল্প নাই : মাহামুদুন্নবী - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:৩৩|

জনগনের অধিকার রক্ষায় জামায়াতের বিকল্প নাই : মাহামুদুন্নবী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়েছেন
বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি:: দেশ স্বাধীনের পর থেকে যে দল ক্ষমতায় এসেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। জনগণের অধিকার রক্ষায় তারা ব্যার্থ হয়েছে। দেশের উন্নয়নের নামে লুটতরাজ করে নেতাদের ভাগ্য পরিবর্তন করেছে। বিগত দিনে জামায়াতে ইসলামীর এমপি ছিলো, মন্ত্রী ছিলো। তাদের বিরুদ্ধে একটাকারও দূর্ণীতি ছিলো না। তারা আল্লাহকে ভয় করে রাষ্ট্রের অর্থ দিয়ে দেশ ও জনগনের অধিকার রক্ষা করে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের অধিকার যথাযথ ভাবে রক্ষা হবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের উঠান বৈঠক প্রধান অতিথি বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা মাহামুন্নবী তালুকদার তার বক্তব্যে এ কথা বলেন।
সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনা, জনসমর্থন ও ভোট বৃদ্ধির লক্ষে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পৌরসভার ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার আমির মাওলানা নুরুল হক, পৌর বায়তুল মাল সম্পাদক মো আল আমিন, পৌরসভার ২নং ওয়ার্ড সভাপতি মাও মোশাররফ হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি জাকির আল বাকের প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com