1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জিয়াউর রহমানের ডাকে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়-বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টু  - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:২১|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

জিয়াউর রহমানের ডাকে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়-বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টু 

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়েছেন
উজিরপুর প্রতিনিধি:: বরিশাল জেলার উজিরপুরে  যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শূভ সুচনা,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উজিরপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে সংবর্ধনা অনুষ্ঠান,শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা,বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতীয় শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত,সাইকেল রেলী,বিজয় মেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে বিএনপির কেন্দ্রীয়  কমিটির সদস্য বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  এস সরফুূদ্দিন আহমেদ সান্টু’র নের্তৃত্বে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো  নেতাকর্মী মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উজিরপুর উপজেলা মেজর এম এ জলিল স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন  উজিরপুর  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,যুগ্ম-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ছরোয়ার হোসেন,মোঃ সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, সংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার. উপজেলা মহিলা বিএনপির সভাপতি ইয়াসমিন আক্তার পারুল, সাধারণ সম্পাদিকা শিরিন বেগম, পৌর মহিলা বিএনপির সভাপতি মাকসুদা আক্তার শিল্পী,সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদক  খালেদা আক্তার তারা, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান গোমস্তা,সদস্য সচিব মোঃ কাইয়ুম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হোসেন হাওলাদার, সদস্য সচিব জুম্মান হোসেন, উপজেলা শ্রমিক দল সাবেক সভাপতি  মোঃ সোলায়মান হোসেন  হাইয়ুম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক ও উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জমান  কমরেড, উপজেলা কৃষক দলের আহবায়ক ফায়জুল হক রাড়ী,সদস্য সচিব স্বপন মল্লিক ,পৌর কৃষক দলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব মোঃ ইলিয়াস হোসেন,পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মনির হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক আলাউদ্দিন বেপারী। এসময় এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন জিয়াউর রহমানের ডাকে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছে। এছাড়া তিনি বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।এছাড়াও উপজেলা প্রশাসন ও পরিষদ, উজিরপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,উজিরপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন,উজিরপুর উপজেলা  জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখা। উজিরপুর প্রেসক্লাব,উজিরপুর উপজেলা ছাত্র যুব ও গণঅধিকার পরিষদ,বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ উজিরপুর জোনাল অফিস,উজিরপুর মডেল থানা পুলিশ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস অনুষ্ঠান উদযাপন অনুষ্ঠানে  উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, মোঃ মতিউর রহমান,আক্রাম হোসেন, আঃ মোতালেব হাওলাদার,এম এ জাকারিয়া,আয়নাল হক, উজিরপুর প্রেসক্লাবের  সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আঃ খালেক, সাবেক আমীর মাওঃ মোঃ কাওছার হোসাইন,ইসলামি আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওঃ শাহে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ, হোসেন, উপজেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তারসহ উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com