1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জুনিয়র বৃত্তিতে চমক দেখালো সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

জুনিয়র বৃত্তিতে চমক দেখালো সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়েছেন
জাগ্রত খবর:: জুনিয়র বৃত্তি পরীক্ষায় বরিশালের ঐতিহ্যবাহী সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা চমকপ্রদ ও অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তবে এবারের এই কৃতিত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, যার নেতৃত্ব ও দূরদর্শী উদ্যোগে প্রতিষ্ঠানটি নতুন গতি পেয়েছে বলে জানিয়েছেন অভিভাবকসহ সংশ্লিষ্টরা ।জানা গেছে, জুনিয়র বৃত্তি (৮ম শ্রেণি) ২০২৫ পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করে অনন্য সাফল্য অর্জন করেছে। অল্পসংখ্যক পরীক্ষার্থীর মধ্যেও অধিকাংশের ট্যালেন্টপুলে উত্তীর্ণ হওয়া মাদ্রাসার শিক্ষার মান ও সুনির্দিষ্ট প্রস্তুতিরই প্রতিফলন।এছাড়া জুনিয়র বৃত্তি (৫ম শ্রেণি) পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫টি বৃত্তি অর্জন করেছে। দুই স্তরেই উল্লেখযোগ্য এই সাফল্য প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি বর্তমানে এক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে এগিয়ে চলছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদ্রাসার সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছেন। নিয়মিত ক্লাস মনিটরিং, মডেল টেস্টের আয়োজন, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ব্যবস্থা, অভিভাবক সমাবেশ এবং শিক্ষকদের সঙ্গে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে তিনি শিক্ষার মানোন্নয়নে দৃশ্যমান অগ্রগতি সাধন করেছেন।শিক্ষক ও অভিভাবকরা জানান, তাঁর আন্তরিকতা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের প্রতি পিতৃতুল্য স্নেহ মাদ্রাসার শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলস্বরূপ শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ধারাবাহিকভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করছে।স্থানীয় সচেতন মহল মনে করছেন, মো: নজরুল ইসলামের দক্ষ নেতৃত্ব অব্যাহত থাকলে সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ভবিষ্যতে বরিশাল তথা জাতীয় পর্যায়েও আরও বড় সাফল্য অর্জন করবে।এদিকে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com