1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জুলাই আন্দোলন ছিল নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক লড়াই : ব্যারিস্টার ফুয়াদ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:৫৪|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

জুলাই আন্দোলন ছিল নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক লড়াই : ব্যারিস্টার ফুয়াদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়েছেন
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা:: ২০২৪ সালের জুলাই-আগস্টের টানা ৩৬ দিনের গণআন্দোলন কোনো বিচ্ছিন্ন বা সাময়িক ঘটনা নয়, এটি ছিল রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের সম্মিলিত বিদ্রোহ এবং একটি নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক লড়াই- এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী এলাকার বাবুগঞ্জ উপজেলার ১০ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, এ্যাড. রহুল আমিন খায়ের, জামাতের সাধারণ সম্পাদক সালাম মাঝি, নির্বাচন পরিচালনা কমিটির সুমন তালুকদার, এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জিএম রাব্বিসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল দলের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্যে আর ও বলেন, জুলাই- আগস্টের সেই আন্দোলন ছিল এমন এক তরুণ সমাজের নেতৃত্বে, যারা আগে কখনো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কোটি কোটি তরুণ বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল,“এই বাংলাদেশ আমরা চাই না, আমরা একটি নতুন বাংলাদেশ চাই।”তিনি বলেন, এই আন্দোলনের গভীরে ছিল ‘বুকের ভেতরের ঝড়’। সেই ঝড় কেন তৈরি হয়েছে—তা না বুঝলে আগামী দিনের বাংলাদেশকে বোঝা যাবে না।ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে মেধার শীর্ষে থেকেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়, আত্মীয়তার সুপারিশ বা তথাকথিত ‘চোতা’ না থাকায় যখন একজন তরুণ চাকরি পায় না, তখন তার বুকের ভেতর ঝড় ওঠে। মুক্তিযুদ্ধের চেতনার নামে সুবিধাভোগী রাজনীতি ও কোটা-নির্ভর বৈষম্যই সেই ঝড়ের জন্ম দেয়।তিনি আরও বলেন, মামা–খালু ছাড়া চাকরির ইন্টারভিউ বোর্ডে ঢোকা যায় না—এই উপলব্ধি লক্ষ লক্ষ তরুণকে ক্ষুব্ধ করেছে। হাসপাতালে দালাল ছাড়া চিকিৎসা মেলে না, কৃষক ন্যায্য দামে সার ও বীজ পায় না, প্রবাসী শ্রমিকেরা রক্ত–ঘাম ঝরিয়ে অর্থ পাঠিয়েও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না—এসব কারণেই সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়েছে, সেদিন কোটি মানুষের বুকের ভিতর ঝড় উঠেছিলো।ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক গোষ্ঠীর যোগসাজশে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি, গ্রেপ্তার ও ডিটেনশনে পাঠানো হচ্ছে। ঘুষ ছাড়া রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে ন্যায্য সেবা পাওয়া যাচ্ছে না। এসব অনিয়ম ও জুলুমের বিরুদ্ধেই ২০২৪ সালের গণআন্দোলন গড়ে ওঠে।তিনি বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা স্পষ্ট করে বলে গেছেন—এমন বাংলাদেশ আমরা চাই না, যেখানে রাষ্ট্র পরতে পরতে মানুষের বিপক্ষে কাজ করে।”আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “১২ তারিখ শুধু একটি ভোট নয়, এটি বাংলাদেশ বদলে যাওয়ার লড়াই। নতুন রাজনীতি ও পরিবর্তনের পক্ষে যদি ‘হ্যাঁ’ না বলা হয়, তাহলে আগামী দিনগুলোতে দেশবাসীকে জুলুমের মধ্যেই বাঁচতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com