1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জুলাই বিপ্লব পরাজিত সব শক্তি বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : মামুনুল হক - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:৩৮|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

জুলাই বিপ্লব পরাজিত সব শক্তি বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : মামুনুল হক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দিতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের আমীর মামুনুল হক।শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর পিরোজপুর–২ আসনের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।মামুনুল হক বলেন, রক্ত দিয়ে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে ব্যর্থ করে দিতে পরাজিত সব শক্তি একত্রিত হয়ে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিছু মানুষের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নেই। তাই তারা একদিকে মানুষকে প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দিতে বলে, আবার গোপনে গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালায়। জাতীয় রাজনীতিতে এ ধরনের মোনাফিকি তিনি দেখতে চান না বলেও মন্তব্য করেন।তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তিনি প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।সমাবেশে নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রয়াত জামায়াত নেতা মাওলানা মো. দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুর–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর–১ আসনে জামায়াত মনোনীত আরেক প্রার্থী, শামীম সাঈদীর ছোট ভাই মাসুদ সাঈদী।এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com