1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝালকাঠিতে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:৩৬|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ঝালকাঠিতে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে শরজিৎ হালদার (৬২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আশুতোষ হালদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার কীত্তিপাশা ইউনিয়নের শতদশকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আশুতোষ হালদারের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় অভিযুক্ত শরজিৎ হালদার ক্ষুব্দ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।ভুক্তভোগী পরিবারের সদস্য আশীষ হালদার জানান, দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এমন ন্যক্কারজনক হামলা আমাদের পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলেছে। ওই ব্যক্তি হামলা করে থেমে থাকেনি। দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবাকে হত্যার জন্য আসেন। পরে স্থানীয়রা রক্ষা করেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত শরজিৎ হালদার পলাতক থাকার কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com