1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝালকাঠিতে ব্যাংকে ডাকাতি, স্বামী-স্ত্রীসহ পাঁচজনের কারাদণ্ড - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

ঝালকাঠিতে ব্যাংকে ডাকাতি, স্বামী-স্ত্রীসহ পাঁচজনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে ব্যাংকে ডাকাতির ঘটনায় পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় দেন।আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৬ অক্টোবর ঝালকাঠি ইসলামী ব্যাংকে ডাকাতি সংঘটিত হয়। তৎকালীন ব্যবস্থাপক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। সদর থানার এসআই আ. রহিম মামলাটি তদন্ত করে ১১জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। মামলার বিচারকার্য চলমান অবস্থায় চারজনের মৃত্যু হয়। সবুজ নামের এক আসামি ঘটনার পর থেকে পলাতক। ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে শামসুল হক নামের এক আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।দণ্ডপ্রাপ্তরা হলেন, আল আমিন, তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আল আমিন মোড়লগঞ্জ উপজেলার জিওধারা এলাকার মোকছেদ আলীর ছেলে।নুর ইসলাম খলিফাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মো. শামসুল খলিফার ছেলে।মোতালেব মোল্লাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের মৃত মোকতার মোল্লার ছেলে। সেন্টু মাঝিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি নলছিটি উপজেলার গোবিন্দপুর গ্রামের আনসার মাঝির ছেলে। আমেনা বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি মোড়লগঞ্জ উপজেলার জিওধারা গ্রামের আল আমিন সিকদারের স্ত্রী।রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাবুল। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবীর, অ্যাডভোকেট ফয়সাল হোসেন খান ও অ্যাডভোকেট হাফিজুর রহমান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com