1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে চারজনের ১ বছরের কারাদণ্ড - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে চারজনের ১ বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি :: মাদক সেবনের অপরাধে ৪ জনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের থানা রোডের বিসমিল্লাহ হাউজ ভবনে একটি কক্ষ থেকে তাদের আটক করে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১ বছরের কারাদণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠি এলাকার মৃত তৈয়ব আলী খানের ছেলে হাকিম (৩২), শহরের বাকলাই সড়কের আব্দুল খালেক মোল্লার ছেলে মনির হোসেন (৪৫), দিয়াকুল এলাকার মাসুম হাওলাদারের ছেলে সাগর (৩২) এবং কিস্তাকাঠি এলাকার মৃত আনসার আলী হাওলাদারের ছেলে হুমায়ন হাওলাদার (৪০)।ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, বিকেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এসময় ১০০ গ্রাম বিদেশি মদ, ৪ পিস ইয়াবা ও ৪০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, মাদক সেবনের অপরাধে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com