1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝালকাঠিতে যুবককে গলাকেটে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:৫৬|

ঝালকাঠিতে যুবককে গলাকেটে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে এক যুবককে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (২২ আগষ্ট) ভোরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীঘির পাড় এলাকায় বাড়ির পাশের পুকুর পাড় থেকে গলাকাটা এবং উলঙ্গ অবস্থায় সোহেল কারিগর নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ । তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ বলছে, খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।পুলিশ ও স্বজনরা জানায়, ভোরে প্রথমে প্রতিবেশিরা বাড়ির কাছের একটি ডোবার ভেতর মরদেহটি দেখতে পায়। এ সময় মরদেহটির অর্ধেক পানিতে ডোবানো ছিলো। গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করা এবং উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়। নিহত সোহেল জেলা শহরে শ্রমিকের কাজ করতেন এবং শহরে বসবাস করতেন। অন্য তিন ভাই থাকেন ঢাকায়।তবে সোহেল মাধ্যে মধ্যে গ্রামের বাড়ি যাওয়া আসা করতেন। গত রাতে সে গ্রামের বাড়িতে যায়। সকালে তার মরদেহ উদ্ধার জবাই করা মরদেহ পাওয়া যায়।ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানায়, গত রাতের যে কোন সময় ওই যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি হয়নি জানিয়ে পুলিশ বলছে, খুনের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।নিহত যুবকের বয়স ২৬ বছর। সে ঝালকাঠি শহরের একটি মোটর সাইকেলের গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com