1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝালকাঠিতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৭৩ রোগী - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:০৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

ঝালকাঠিতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৭৩ রোগী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৬ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি সদর হাসপাতালে হাম-রুবেলায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৩ জন শিশু ও বয়স্ক রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে ৮ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার। তিনি জানান, আক্রান্তদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুরো পরিস্থিতি স্বাস্থ্য বিভাগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।হাসপাতালে ভর্তি এক শিশুর স্বজন জানান, হঠাৎ করে তার মেয়ের অতিরিক্ত জ্বর, গলা ব্যথা ও চোখ লাল হয়ে যায়। পরে আতঙ্কিত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসার পর এখন আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছে। অন্য এক অভিভাবক বলেন, তার পাঁচ বছর বয়সী ছেলের হঠাৎ জ্বর, চোখ লাল হওয়া এবং মাথা ব্যথা শুরু হয়। প্রথমে ফার্মেসি থেকে ওষুধ খাওয়ালেও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা হাম শনাক্ত করেন। চারদিন চিকিৎসার পর শিশুটি এখন সুস্থ্যতার দিকে।উল্লেখ্য, ঝালকাঠি জেলায় হাম-রুবেলা রোগের প্রাদুর্ভাবে এ পর্যন্ত ১৭৬ জন শিশু ও বয়স্ক সন্দেহভাজন রোগীর মধ্যে ৯ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৩ জন ভর্তি হয়েছে, আর ৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, আক্রান্তদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুরো পরিস্থিতি স্বাস্থ্য বিভাগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com