1. admin@jagratakhobor.com : admin-ferdous :
টালবাহানা নয়, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করুন : ১১ দলীয় ঐক্য - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:০৯|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

টালবাহানা নয়, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করুন : ১১ দলীয় ঐক্য

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের উজিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, বরিশাল জেলা শাখা।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল ইচলাদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মাস্টার।সমাবেশে বক্তব্যে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল খালেক বলেন, “দেশের জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন। গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণআন্দোলন আরও জোরদার করা হবে।সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ কাওসার হোসেন।বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন জনগণের ন্যায্য দাবি। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে।প্রয়োজনে রাজপথে থেকে আন্দোলন অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তারা।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সদস্য সচিব মোঃ আবু সাঈদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com