1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৭৭ মামলা - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১:৫৫|
শিরোনামঃ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৭৭ মামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৭৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।বুধবার (২৮ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে।ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১১৫টি মামলা হয়েছে।ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮টি বাস, ৬টি ট্রাক, ১৭টি ক্যাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ২৩০টি মামলা হয়েছে।ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬টি বাস, ১২টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৭৯টি মামলা হয়েছে।অন্যদিকে, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ১৬৩টি মামলা হয়েছে।ট্রাফিক-মিরপুর বিভাগে ২টি বাস, ৬টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ২৯৭টি মোটরসাইকেলসহ মোট ৪৪৮টি মামলা হয়েছে।ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, ৫টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ১৯৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩৫টি গাড়ি ডাম্পিং ও ২১২টি গাড়ি রেকার করা হয়েছে।ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com