1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ডেভিল হান্ট ফেজ-২' অভিযানে আমতলীতে গ্রেফতার ৩ জন - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:১৬|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আমতলীতে গ্রেফতার ৩ জন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়েছেন

আমতলী প্রতিনিধি::বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও অপরাধ দমনে পরিচালিত ‘ ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আ.লীগ ও এর সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীদের গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দিনভর ও রাতের অভিযানে তাদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেফতার করে।  বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।ডেভিল হান্ট ফেজ-২’ গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার ০১ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন ফকির (২৮) গুলিশাখালি ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও চাওড়া ইউনিয়ন পরিষদের সদস্য ( মেম্বার)  মোঃ তাজ উদ্দীন পান্নু হাওলাদারকে।পুলিশ জানায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় গত তিন দিনব্যাপী থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানায়,  আমতলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে  এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের  অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com