1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে স্টাম্প দিয়ে পিটিয়ে যুবককে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:০৭|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে স্টাম্প দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে মো. শাকিল মিস্ত্রী (৩০) নামে এক যুবককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আরেক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেছেন।রোববার (১১ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার শাকিলের মৃত্যু হয়।নিহত শাকিল উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরানির দোকান এলাকার মো. ইউনুসের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার কেরানির দোকানের সামনে শাকিলকে স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন একই গ্রামের বাসিন্দা মো. নুরনবীর ছেলে মো. তামিম।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মো. ইউনুসের ছোট ছেলে রাকিবের কাছে মো. নুরনবীর ছেলে তামিম হোসেন ৬০০ টাকা পাওনা ছিল। পাওনা টাকা নিয়ে গতকাল শনিবার বিকেলে মাঠে ক্রিকেট খেলার সময় রাকিব ও তামিমের মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রি ঝগড়া থামাতে গিয়ে তামিমকে থাপ্পড় দেন।এ ঘটনার জেরে ওইদিন সন্ধ্যায় শাকিল ঘটনাস্থলে দোকানের সামনে দাঁড়িয়ে টিভি দেখছিল। হঠাৎ করে তামিম পেছন দিক থেকে এসে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করে। এতে শাকিল মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে তাকে ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে শাকিল মৃত্যুবরণ করেন। পরে অভিযুক্ত তামিমের বিরুদ্ধে নিহতের বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় হত্যা মামলা করেন।নিহত শাকিলের বাবা মো. ইউনুস অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।বিকেলে বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, সংবাদ পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি। আজ সকালে নিহতের বাবা বাদী হয়ে অভিযুক্ত তামিমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com