1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তফসিল ঘোষণা কবে, জানালেন সিইসি - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৪৬|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

তফসিল ঘোষণা কবে, জানালেন সিইসি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সিইসি বলেন, ‘গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো। সরকার এবং ইসি এসকসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী অ্যাকটিভলি কাজ করছে। আগেও ছুরি ছিনতাই হয়েছে। কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি এখনের চেয়ে আরও ভালো হবে।’মক ভোটিং নিয়ে নাসির উদ্দিন বলেন, ‘আইডিয়ার পরিস্থিতিতে নির্বাচন করতে গেলে কেমন পরিবেশ রাখা দরকার তার সার্বিক বিষয়ে দেখতে চেয়েছে ইসি। গত ১৫ বছরে ভোট দেওয়ার প্রক্রিয়া দেখেনি জনগণ। সেটা দেখাতে এবং ভোট দেওয়ার প্রক্রিয়া জানাতে এই মক ভোটিংয়ের আয়োজন। একই সঙ্গে দুই ব্যালটে কত সময় লাগছে তাও দেখা হচ্ছে।এ সময় অন্য কমিশনাররা ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com